ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে ০ কোটি টাকার মানহানির মামলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়েরের আবেদন করা হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার আবেদন করেন। বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এ মামলার শুনানি হয়।


তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম ঘটনাটি না জেনে ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।


তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন এবং সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী আমি মামলার আবেদন করেছি। আশা করি, ন্যায়বিচার পাব। আদালত সিআইডি গাজীপুরকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑